ইউআইইউ এবং ব্র্যাক ইউনিভার্সিটি সমঝোতা স্মারক স্বাক্ষর

Printed Edition

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সোমবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউআইইউর ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান। ইউআইইউর ভিসি এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।