চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীস্থ শাহ্ মনজিল সিরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরতুন্নবী সা:-এর ১৮তম দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে। চুনতী বড় মিয়াজী পাড়ার আলহাজ মাওলানা জাফর সাদেক মিয়াজী, চুনতী বড় মাওলানা পাড়ার আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা মমতাজ উদ্দিন কাদেরী সভাপতিত্ব করেন। দরসে কুরআনে সূরা হুজরাতের ১১ থেকে ১৮ নম্বর আয়াতের তাফসির করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা কামাল উদ্দিন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মাওলানা আহমদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিউল হক জিহাদী, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মুহাম্মদ শাহে আলমসহ বিশিষ্ট আলেম ওলামারা। বক্তারা বলেন, কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণ এবং নবীজির আদর্শে জীবন পরিচালনার মাধ্যমে ব্যক্তি ও সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। একই সাথে তাকওয়া ও ইসলামী মূল্যবোধের চর্চা দুর্নীতি ও সামাজিক অনাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাতসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



