নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ফাইনালে আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা হয় রংপুর।



