জাকির হোসেন এফএনবির চেয়ার নির্বাচিত

Printed Edition

সম্প্রতি ব্র্যাক সেন্টারে এনজিও ফেডারেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য জাতীয় কার্যনির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন এফএনবির চেয়ার নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ার ও ট্রেজারার হিসেবে যথাক্রমে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ এবং আশার ইভিপি তৌফিকুল ইসলাম চৌধুরী নির্বাচিত হন। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে উন্নয়ন সংস্থা ডরপ, পপি, সাজেদা ফাউন্ডেশন, ঘাসফুল, এসকেএস ফাউন্ডেশন, এসডিএস, এএসএসবি, সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা, ডেভেলপমেন্ট সোসাইটি, রাজবাড়ী উন্নয়ন সংস্থা, সংগ্রাম, এসডিসি, রানি, ডিএসকেএস, এসেড ও সাগরিকা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধানরা নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।