রায়গঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০০ পরিবার পেল ছাগল

Printed Edition

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০০ সুফলভোগী পরিবারের মাঝে ছাগল, ঘর নির্মাণের উপকরণ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দফতর প্রাঙ্গণে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২০০টি পরিবারের মাঝে মোট ৪০০টি ছাগলসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।