গ্যাস-বিদ্যুৎ সঙ্কটে ভাঙছে অর্থনীতির মেরুদণ্ড: এটিএম মাসুম

Printed Edition
নোয়াখালীতে জামায়াতের শিক্ষাশিবিরে বক্তব্য রাখছেন এটিএম মাসুম : নয়া দিগন্ত
নোয়াখালীতে জামায়াতের শিক্ষাশিবিরে বক্তব্য রাখছেন এটিএম মাসুম : নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সৃষ্টি করে সরকার মানুষের ভোগান্তি বাড়ানোর পাশাপাশি শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত করছে। সরকারের অযোগ্যতা ও অপশাসনের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে।

গত শনিবার নোয়াখালী জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ।

এটিএম মাসুম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দলীয়করণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ সেøাগান দিলেও বাস্তবে ‘সবার আগে নিজের দল’ নীতি প্রয়োগ করছে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আধিপত্য বিস্তারের চেষ্টায় শিক্ষার্থীদের মধ্যে অশান্তি বাড়ছে।