কথা হবে কম, কাজ হবে বেশি -ডিএনসিসি প্রশাসক

Printed Edition

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, এখন কথা হবে কম, কাজ হবে বেশি। দেশের মানুষ আবার যাতে বিএনপির প্রতি আস্থা রাখে এবং আমরা যাতে তাদের প্রতিদান ফেরত দিতে পারি সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং যাব।

গতকাল ঢাকা-১৮ আসনের আওতাধীন ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড সংযোগ রাস্তার সংস্কার ও ড্রেন ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে এসে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় এমপি এস এম জাহাঙ্গীর, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে কাজের কিছুটা বিঘœ ঘটেছে। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় এমপিসহ আমি নিজে এসে সরজমিনে পরিদর্শন করলাম এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে কথা বলে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়া হবে।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মাধ্যমে এই এলাকার জনদুর্ভোগের কথা জানতে পেরেছি এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তি।