ক্রীড়া প্রতিবেদক
নতুন কুঁড়ি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা এককের ফাইনালে মৌলভীবাজার জেলা দলকে ২-০ সেটে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদীয়মান শাটলার স্পর্শিতা তালুকদার। চার জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পর্যায়ক্রমে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় স্পর্শিতা।
সুনামগঞ্জ জেলা দলের কোচ মো: আম্মার জানান, ‘নিয়মিত অনুশীলন ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়াই স্পর্শিতা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই সাফল্য অর্জন করেছে।’
জেলা নতুন কুঁড়ি দলের সংগঠক রকিবুল ইসলাম দিলু জানান, ‘সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে স্পর্শিতা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবেÑ সে আমাদের জেলার মানকে জাতীয় পর্যায়ে সমুন্নত করেছে।’



