কেনের হ্যাটট্রিকে জার্মান কাপ বায়ার্নের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

জার্মান কাপের ফাইনাল। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ভিএফবি স্টুটগার্ট। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিলেন হ্যারি কেন। দারুণ ছন্দে থাকা ইংলিশ এই স্ট্রাইকার পরে আরো করলেন দু’টি গোল। তার হ্যাটট্রিকের সুবাদে ছয় বছরের মধ্যে এবার ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল।

২১তম বারের মতো জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা জিতল বায়ার্ন। এই প্রতিযোগিতায় ছয়বারের বেশি শিরোপা জয় করতে পারেনি আর কোনো দলই। আর এবারের ফাইনালসহ টানা দুইবার হারল চারবার শিরোপা জেতা স্টুটগার্ট।