ক্রীড়া প্রতিবেদক
আয়ারল্যান্ডকে গত মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তাইজুলের সাথে সেরার লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন আরো দুইজন। তারাও স্পিনার। একজন দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার আর অপরজন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
নারী ক্রিকেটের মধ্যে নভেম্বর মাসের সেরা বাছাইয়ে আছেন ভারতের ব্যাটার শেফালি ভার্মা। তার সাথে রয়েছেন থাইল্যান্ডের বাঁ হাতি স্পিনার থিপাচা পুথাওয়াং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজা। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে গত ২ নভেম্বর ভারতের জয়ে দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন শেফালি। আর মেয়েদের ইমার্জিং নেশন্স ট্রফিতে যৌথভাবে সর্বোচ্চ ১৫ উইকেট নেন থাই স্পিনার থিপাচা। গত মাসে সাতটি-২০ ম্যাচ খেলে ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ১৮৭ রান করেন এই তালিকায় জায়গা পেয়েছেন ওজা।



