এসবিএসি ব্যাংক পিএলসি ‘ঝুঁকিভিত্তিক সুপারভিশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীরের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা সশরীরে ও অনলাইনে উপস্থিত করেন। বিজ্ঞপ্তি।



