পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এ দীর্ঘদিন পর বহু প্রতীক্ষিত পদোন্নতি প্রদান করা হয়েছে। গত চার ডিসেম্বর বিভিন্ন গ্রেডে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৫২ জন কর্মকর্তা-কর্মচারী। দীর্ঘদিন পর পদোন্নতি পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
টি গ্রেডে ১০টি পদে মোট এক হাজার ৫২ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি প্রদান করা হয়েছে। যুগ্ম পরিচালক (গ্রেড-৪) থেকে অতিরিক্ত পরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পেয়েছেন দুইজন, উপপরিচালক (গ্রেড-৫) থেকে যুগ্ম পরিচালক (গ্রেড-৪) পদে পদোন্নতি পেয়েছেন আটজন, সিনিয়র সহকারী পরিচালক/সিনিয়র দারিদ্র্যবিমোচন কর্মকর্তা (গ্রেড-৭) থেকে উপপরিচালক (গ্রেড-৫) পদে পদোন্নতি পেয়েছেন ৫০ জন, সহকারী পরিচালক/উপজেলা দারিদ্রথ্য বিমোচন কর্মকর্তা (গ্রেড-৯) থেকে সিনিয়র সহকারী পরিচালক/সিনিয়র দারিদ্র্যবিমোচন কর্মকর্তা (গ্রেড-৭) পদে পদোন্নতি পেয়েছেন ৮৬ জন, সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯) থেকে প্রোগ্রামার (গ্রেড-৭) পদে পদোন্নতি পেয়েছেন দুইজন, সহকারী দারিদ্র্যবিমোচন কর্মকর্তা/উপ-সহকারী পরিচালক (গ্রেড-১০) থেকে সহকারী পরিচালক/উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা (গ্রেড-৯) পদে পদোন্নতি পেয়েছেন ১০৫ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) থেকে সহকারী পরিচালক-হিসাব (গ্রেড-৯) পদে পদোন্নতি পেয়েছেন ১৯ জন, সিনিয়র মাঠ কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১১) থেকে সহকারী দারিদ্র্যবিমোচন কর্মকর্তা/উপ-সহকারী পরিচালক (গ্রেড-১০) পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৪ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১১) থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) পদে পদোন্নতি পেয়েছেন ৫১ জন এবং মাঠ কর্মকর্তা (গ্রেড-১২) থেকে সিনিয়র মাঠ কর্মকর্তা (গ্রেড-১১) পদে পদোন্নতি পেয়েছেন ৩৯৫ জন। বিজ্ঞপ্তি।



