অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্যে কঠোর অস্ত্র আইন

Printed Edition

রয়টার্স

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলস বন্ডাই বিচে ভয়াবহ গুলির ঘটনার পর কঠোর অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইন পাস করেছে। গতকাল বুধবার ভোরে রাজ্য পার্লামেন্টে জরুরি অধিবেশনে এই আইন অনুমোদন দেয়া হয়।

এর ফলে অস্ত্রের মালিকানা সীমিত করা, সন্ত্রাসী সংগঠনের প্রতীক প্রকাশ নিষিদ্ধ করা এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বাড়ানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলেন, সবাই হয়তো এই কঠোর আইন সমর্থন করবেন না, তবে মানুষের নিরাপত্তাই সরকারের প্রধান লক্ষ্য।