জেএফএ কাপের চূড়ান্ত পর্ব আজ থেকে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অর্থায়নে বাংলাদেশে বহু বছর ধরেই হয়ে আসছে জেএফএ কাপ বয়সভিত্তিক ফুটবল। এবার অনূর্ধ্ব-১৪ জেএফএ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে। আজ এই আসরের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে। টাঙ্গাইল স্টেডিয়ামে এই আসরের ফাইনাল রাউন্ডে অংশ নিচ্ছে আটটি দল। এতে গ্রুপ ‘এ’ তে অংশ নিচ্ছে টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। গ্রুপ ‘বি’ তে খেলবে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী জেলা। দুই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে ১৪ আগস্ট। আর ফাইনাল ১৬ আগস্ট। সংবাদ সম্মেলনে এই তথ্য দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।