প্রিন্স আশরাফ
একশ’ তিপান্ন.
আপনি যা করতি বলবেন করব। তাই আপনি আমার হাতদড়ি দিয়ে মেয়েটারে জলে ভাসাই দেন, আর যা করার তাই করেন। আমি আপনার সাথে যাতি চাই। আর এহ্যান থেকি বেরুতি গিলিও আপনাগির আমারে লাগবেনে। না হলি আপনারা পথ চিনতি পারবেন না।’
ইনতাজ আলী লাফ দিয়ে নিজের নৌকায় চলে গেল। তার পর মাঝির উদ্দেশে চেঁচিয়ে বলল, ‘হাকিম ভাই, আমার নৌকা বের করতি তোমারটা দিয়ে পিছুনি যেয়ি এট্টু ঠেলা দাও।’
হাকিম মাঝির উপর খবরদারি মাঝি খুব একটা পছন্দ করলো না। কিন্তু যে একটা বন্দুকের মালিক আর স্যারেরা তাকে আশ্রয় দিচ্ছে তার উপরে কিছু বলা যায় না। হাকিম মাঝি লগি দিয়ে ঠেলে ঠেলে নৌকাটা গাছ নুয়ে আসা ঝোপের পেছন দিকে নিয়ে গেল। তার পর তার নৌকা ওই নৌকার গায়ে লাগিয়ে একটু একটু দুলুনি দিলো। চড়ায় আটকে থাকা নৌকাকে আগে ছাড়িয়ে নিচ্ছে। ইনতাজ আলীও লগি দিয়ে চড়া থেকে নৌকা ঠেলে পানিতে দেয়ার চেষ্টা করছে। জোয়ারের পানির কারণে কাজটা সহজ হলো। (চলবে)



