মির্জা ফখরুল ও রিজভীকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল

Printed Edition

রংপুর ব্যুরো

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর বিএনপি। মিছিল থেকে তাদের দু’জনের হাত ধরে রংপুর বিভাগের উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।

শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব মাহফজু উন নবী ডন। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহবায়ক সুলতানুল আলম বুলবুলসহ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভিকে স্বাগত জানিয়ে স্লেøাগান দেন তারা।

পরে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। মহানগর সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং আগামী দিনের কাণ্ডারী রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় আমি রংপুর মহানগর বিএনপি ও রংপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ডন বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এই দুইজন প্রিয় অভিভাবকের নেতৃত্বে আগামীতে আমাদের রংপুরের নাগরিকদের যে প্রাপ্য হকগুলো আছে, সে সব আমরা আদায় করতে সমর্থ হবো। বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, আমরা আশা করছি আমাদের এই প্রিয় দুইজন নেতৃত্ব নেতার মাধ্যমে আমাদের রংপুর অঞ্চলেও ঠিক একইভাবে উন্নয়নমূলক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।