বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগ, বাংলাদেশ পেরিনাটাল সোসাইটি এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে, আইসিডিডিআর, বি ও প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় গত বৃহস্পতিবার বিশ্ব প্রিম্যাচিউরিটি দিবস ২০২৫ উদযাপিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘অপরিণত শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী সূচনা দিন’।
সকালে শুরু হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিতে অংশ নেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা: নাহরিন আখতার, ডিন (শিশু অনুষদ) অধ্যাপক ডা: আতিয়ার রহমান, অধ্যাপক ডা: সৈয়দা তাবাসসুম আলম (পরিচালক, ইপনা), শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আনোয়ারুল করিম, অধ্যাপক ডা: তাবাসসুম পারভীন (চেয়ারম্যান, ফিটোমেটার্নাল মেডিসিন), ভাইস প্রেসিডেন্ট (বিএনএফ) অধ্যাপক ডা: সুখময় কংস বণিক, অধ্যাপক ডা: সঞ্জয় কুমার দে (নবজাতক বিভাগ, বিএমইউ), শিশু গ্যাস্ট্রোএন্টেরোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা: তারেক রেজা আলী এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবজাতক ও শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের হেলথ ম্যানেজার ডা: দেওয়ান মো: এমদাদুল হক, আইসিডিডিআর, বি, অরবিস ইন্টারন্যাশনালের ডা: মনির হোসেন, নুরা হেলথের ডা: মাহবুব, প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
র্যাালি শেষে বিশ্ববিদ্যালয়ের ইপনা সেমিনার রুমে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক অধিবেশন, যার সঞ্চালনা করেন ডা: সাদেকা চৌধুরী মনি (সায়েন্টিফিক সেক্রেটারি (বিএনএফ)। বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা: এম এ মান্নান (চেয়ারম্যান, নবজাতক বিভাগ, বিএমইউ; চেয়ারম্যান, সায়েন্টিফিক সাব-কমিটি বিএনএফ।
আলোচনায় অংশ নেন- প্রফেসর এম এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক সুফিয়া খাতুন, অধ্যাপক বেগম শরিফুন নাহার, অধ্যাপক তাবাসসুম পারভীন, অধ্যাপক মজিবর রহমান এবং বিশিষ্ট চিকিৎসকরা। বিজ্ঞপ্তি।



