বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই : রিজভী

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, তাই জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ আছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিস¤পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। রিজভী আরো বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে, কেউ অপরাধ করলে পার পাবে না। তিনি আরো বলেন, সরকার ঘোষণা করেছেন, স্কুলের ছাত্রদের স্কুল ব্যাগ দেয়া হবে, জুতা দেয়া হবে এবং সেই ব্যাগটি হবে পাটের, পাট কৃষি আইটেম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।