প্রশ্নোত্তর

Printed Edition
প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর

প্রশ্ন : আমি আমার স্ত্রীকে মাসিক হাত খরচ বাবদ কিছু টাকা দিয়ে থাকি। ঈদের সময় সে বাবা মা ভাই বোনের কাছে থেকেও কিছু টাকা পেয়ে থাকে। তার নেছাব পরিমাণ স্বর্ণ নেই। তবে রুপার পরিমাণে আছে। আমার প্রশ্ন হলো : স্ত্রীর কাছে কত টাকা থাকলে তা স্বর্ণের সাথে মিলিয়ে যাকাত আদায় করতে হবে। যেহেতু তার নিজের উপার্জন নেই। হাত খরচের ৫০০/১০০০ টাকাও কি মিলাতে হবে?

উত্তর: না, হাত খরচ মিলাতে হবে না। শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরির কম হলে যাকাত দিতে হবে না। শুধু রুপা থাকলে সাড়ে বায়ান্ন তোলার কম হলে যাকাত দিতে হবে না। স্বর্ণ ও রুপা দুটোই যদি থাকে, তবে নেসাবের কম, তাহলে রুপার নেসাব অনুযায়ী যাকাত দেয়ার মধ্যে সতর্কতা। অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য যদি ৮০ হাজার টাকা হয়, তা হলো সোনা ও রুপা মিলে যদি ৮০ হাজার টাকার সমমূল্য হয় তাহলে যাকাত দিবেন। অথবা স্বর্ণ বা রুপার সাথে যদি গচ্ছিত টাকা থাকে তাহলেও রুপার নেসাব ধরে যাকাত দিবেন।

-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট