আইসিসির মাসসেরার লড়াইয়ে তানজিদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো তানজিদ হাসান তামিম আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। জুলাই মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিথা সামারাবিক্রমা ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।