পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেস ক্লাবের ২০২৬ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবির সম্পাদক গোলাম কিবরিয়া সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার দুপুর ১২টায় পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি, সমকালের প্রতিনিধি মুফতি সালাহউদ্দিন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আমার দেশের গোলাম রহমান, যুগ্ম সম্পাদক প্রথম আলোর বিলাস দাস ও অর্থ সম্পাদক বাংলাদেশ বেতারের আতিকুর রহমান।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- বিটিভি ও বাসসের কাজী শামসুর রহমান ইকবাল, মানব জমিনের জালাল আহমেদ, জনকণ্ঠের মোকলেছুর রহমান, কালের কণ্ঠের এমরান হাসান সোহেল, দেশ বার্তার আফরিন জাহান নিনা। আগামী পয়লা জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।