ক্রীড়া ডেস্ক
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জমজমাট লড়াইয়ে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কিছুটা শক্ত অবস্থানে পাকিস্তান। সেঞ্চুরির কাছে গিয়েও তিন অঙ্কের ছোঁয়া পেলেন না শাই হোপ। পরে শতরানের হাতছানিতেই দিন শেষ করেছিলেন শান মাসুদ। তিন উইকেট হারিয়ে ১৯৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। ব্যাটিংয়ে ছিলেন ৮৮ রান নিয়ে নেতৃত্ব হারিয়ে দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ নেয়া শান মাসুদ। অপর প্রান্তে ৯ বল মোকাবেলা করেও রানের খাতা না খোলে সালমান আলী আগা।
ত্রিনিদাদ টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ৩১১ রানে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯২ রানে আউট হন শাই হোপ। চার উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার মোহাম্মাদ আলি। পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করে তিন উইকেটে ১৯৯ রানে। ইমাম-উল-হাক আউট হন ৬৩ রানে। আগের দিনের অপরাজিত ব্যাটার মাসুদ তৃতীয় দিন প্রথম সেশনেই পূর্ণ করেন সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৮ ওভারে তিন উইকেটে ২৩২ রান সংগ্রহ পাকিস্তানের। প্রথম ইনিংসে এখনো তারা পিছিয়ে ৭৯ রানে। ব্যাটিংয়ে ছিলেন ১০২ রানে মাসুদ ও অপর প্রান্তে ১৫ রানে সালমান।



