গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এন এম আব্দুল্লাহ-আল-মামুনের কাছ থেকে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীনসহ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল গত সোমবার বিকেলে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা তানভীর আহমেদ খলিল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান হিরা, আরিফুল হক ও মোফাজ্জল আনসারী প্রমুখ।



