শোক সংবাদ

আলী আকবার মোল্লা

Printed Edition

বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য মো: জাহাঙ্গীর হোসেন মোল্লার বাবা বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা মো: আলী আকবার মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য রুহুল আমীন শরীফ প্রমুখ। বরগুনা প্রতিনিধি।