উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম গত ১১ মে ঢাকার মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ প্রাঙ্গণে ব্যাংকের ঈধংয জবপুপষবৎ গধপযরহব (ঈজগ) উদ্বোধন করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ঢাকার প্রধান নির্বাহী অধ্যাপক ডা: খন্দকার আব্দুল আউয়াল রিজভী, মহাসচিব অধ্যাপক ফজিলাতুন্নেছা মালিক, যুগ্ম মহাসচিব মাসুদ মালিক, পরিদর্শক মো: মুশফিক মালিক, উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল করিম এবং খন্দকার আলী সামনুন, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর অঞ্চল) মধু সূদন সরদারসহ হার্ট ফাউন্ডেশন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



