এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

Printed Edition
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

নিচের উদ্দীপকটি পড়ে ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘সেবার জন্য আমরা’ ক্লাবের সদস্য সংখ্যা ৪০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্তি ও প্রদান হিসেবে চলতি বছরের চাঁদা ৪২,০০০ টাকা যার মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১২,০০০ টাকা।

১১। ওপরের উদ্দীপকে অগ্রিম চাঁদা প্রাপ্তির ফলে ব্যবসায়ের-

র. মূলধন তহবিল বৃদ্ধি পাবে রর. সম্পদ বৃদ্ধি পাবে

ররর. দায় বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) র ও ররর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

১২। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে কোনটি প্রস্তুত করা হয়?

ক) আয়-ব্যয় বিবরণী

খ) নগদ প্রবাহ বিবরণী

গ) আর্থিক অবস্থার বিবরণী

ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাব

১৩। স্থায়ী সম্পদ থেকে অবচয় বাদ দেওয়া হয় নিচের কোন হিসাব বা বিবরণীতে?

ক) আয়-ব্যয় বিবরণীতে

খ) প্রাপ্তি ও প্রদান হিসাবে

গ) আর্থিক অবস্থার বিবরণীতে

ঘ) মূলধন তহবিলে

১৪। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী প্রস্তুতকরণে কোন ঘটনার প্রভাব অনুপস্থিত?

ক) অনাদায়ী চাঁদা

খ) অগ্রিম প্রাপ্ত চাঁদা

গ) অনাদায়ী বিনিয়োগের সুদ

ঘ) বিগত বছরে প্রাপ্ত চলতি সালের চাঁদা

১৫। স্থায়ী সম্পত্তির বিক্রিজনিত তি কোথায় লিপিবদ্ধ হয়?

ক) আয়-ব্যয় বিবরণীতে

খ) মূলধন তহবিলে

গ) আর্থিক অবস্থার বিবরণীতে

ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাবে

১৬। ‘স্থায়ী সম্পত্তির মেরামত’ কোথায় লিপিবদ্ধ হয়?

ক) মূলধন তহবিলে

খ) আয়-ব্যয় বিবরণীতে

গ) প্রাপ্তি ও প্রদান হিসেবে

ঘ) আর্থিক অবস্থার বিবরণীতে

১৭। ঋণ কোন ধরনের হিসাব?

ক) দায় হিসাব

খ) সম্পদ হিসাব

গ) আয় হিসাব

ঘ) ব্যয় হিসাব

১৮। ‘অব্যবহৃত মনিহারি’ আর্থিক বিবরণীতে কী হিসেবে লিপিবদ্ধ হবে?

ক) আয় খ) ব্যয়

গ) সম্পদ ঘ) দায়

১৯। প্রাপ্তি প্রদান হিসাবে বেতন (১০ মাসের) ৪০,০০০ টাকা হলে, বকেয়া বেতনের পরিমাণ কত?

ক) ৪,০০০ টাকা

খ) ৬,০০০ টাকা

গ) ৮,০০০ টাকা

ঘ) ১০,০০০ টাকা

২০। অনুদান ১,০০০ টাকা। যার ৩/৫ দিয়ে বৃত্তি তহবিল গঠন করা হলে, মূলধন তহবিলে কত টাকা থাকবে?

ক) ৬০০ টাকা

খ) ২০০ টাকা

গ) ৪০০ টাকা

ঘ) ১০০ টাকা

উত্তর : ১১. গ, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. গ, ২০. গ।