গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া পরামর্শ করে কর্মসূচি দিতেন : মীর সরফত আলী সপু

Printed Edition
মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত
মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি ছাত্রনেতাদের সাথে পরামর্শ করেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিতেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল সোমবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমার ছাত্রজীবনে নেত্রীর সাথে কাজ করার সুযোগ হয়েছিল। তিনি ছাত্রনেতাদের সাথে পরামর্শ করে বিভিন্ন কর্মসূচি দিতেন।

শ্রীনগর কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলুর সভাপতিত্বে অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল প্রমুখ নেতাকর্মীর উপস্থিত ছিলেন।