বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা
আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব:) শাহাবুদ্দিন। গত বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ পর্যন্ত এ আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা মানবসম্পদ সম্পাদক মোজাহিদুল ইসলাম, বগুড়া মহানগরীর আইনবিষয়ক সম্পাদক ও প্রধান অ্যাজেন্ট অ্যাডভোকেট শাহীন মিয়া, নির্বাচনী সচিব ও উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা আমির মাওলানা ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা আমির ফজলুর রহমান, নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক, সারিয়াকান্দি উপজেলা নায়েবে আমির মাওলানা তোফাজ্জল হোসেন, সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ আসিফসহ উপজেলা ও ইউনিয়ন আমিরসহ আরো অনেকে।
নন্দীগ্রাম সংবাদদাতা জানান, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বুধবার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি কাহালু-নন্দীগ্রাম উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মনজুরুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, আনোয়ারুল হক, গোলাম রব্বানী, আব্দুল মালেক, নুরুল ইসলাম মণ্ডল, শেখ সাদী, আলহাজ ফজলুল হক, প্রভাষক হোসাইন মোহাম্মদ মানিক, জাহিদুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।



