নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইমরান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী হাজীরন সোমা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাখালী পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ইমরান গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরানের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন।



