বগুড়া অফিস
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলো ইসলামী ছাত্রশিবির। গতকাল ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে তাদের বরণ করার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সুন্দর ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দেয়া হয়।
কলেজের শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ^ যখন প্রযুক্তির ছোঁয়ায় উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে তখনো আমরা দুর্নীতি, অব্যবস্থাপনার কারণে সবধরনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। দেশে লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার। অথচ রাষ্ট্র্র তাদের মাত্র ১ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে। বেকার সমস্যার সমাধান এবং কল্যাণ রাষ্ট্র গড়ার দায়িত্ব তরুণ সমাজকেই নিতে হবে। এ লক্ষ্যে দুর্নীতিমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির কল্যাণ রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগামীর নেতৃত্ব তৈরি হয়। অথচ শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য অধিকাংশ ছাত্রসংগঠনের কোনো কর্মসূচি নেই।
তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পরিবর্তে তাদের আগুন জ¦ালানোর স্লোগান শেখায়। বিপরীতে ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে তার সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ক্যারিয়ার গঠনে সহায়তা করে।
আধুনিক দুনিয়ায় তথ্য-প্রযুক্তির সাথে নিজেকে আপডেট করার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয় এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে শেখায় শিবির। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারে দুইজন ছাত্র উপদেষ্টা যুক্ত হয়েছিলেন। আশা ছিল তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। কিন্তু তারা সেটা না করে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন।
শিবির সেক্রেটারি বলেন, ইসলামীপন্থীরা ক্ষমতায় আসলেই দেশের মানুষ তার কাক্সিক্ষত স্বাধীনতা লাভ করবে। কিন্তু রাষ্ট্র্রের বিভিন্ন জায়গায় বসে থাকা অসৎ, দুর্নীতিবাজরা কোনোভাবেই ইসলামপন্থীদের ক্ষমতায় বসতে দিতে চায় না।
তবে দেশের মানুষ এবার জেগে উঠেছে। বিশ^বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেভাবে সৎ ও যোগ্যদের ভোট দিয়ে বিজয়ী করেছে একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতাদের বিজয়ী করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আমাদের দেশে সম্পদের অভাব নেই। অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে পারলেই দেশ অল্প সময়ের ব্যবধানে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি আসন্ন নির্বাচনে দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রসমাজকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সেক্রেটারি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্যান্ডেলের প্রায় তিন-চতুর্থাংশ জুড়ে ছিল ছাত্রীদের উপস্থিতি। নবীনবরণ উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। আগের রাতে শিবিরের আলোক সজ্জা সবাইকে বিমোহিত করে।



