তিন হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লিড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। জ্যাক ওয়েদারাল্ড ৭২, মার্নাস লাবুশেন ৬৫ ও স্টিভেন স্মিথের ৬১ রানে ভর করে ছয় উইকেটে ৩৭৮ রানে দিনটি নিজেদের করে নেয় অসিরা। ২৫তম ফিফটিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন লাবুশেন। দিবা-রাত্রির টেস্টে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রান করলেন এই ব্যাটার। দিন শেষে মাইকেল নেসের ১৫ ও অ্যালেক্স ক্যারি ৪৬ রানে অপরজিত ছিলেন।

তবে ব্রিসবেনে দিনটি হতে পারত ইংল্যান্ডের। ক্যাচ মিসের মহড়া দিয়ে সেই সুযোগ হাতছাড়া করেন বেন স্টোকসরা। না হলে ম্যাচের সামগ্রিক অবস্থা জো রুটদের পক্ষে হতে পারত। অবশ্য দুর্ভাগ্য বলাই যায় ইংলিশ বোলারদের। দ্বিতীয় দিনে মোট পাঁচ বার ক্যাচ ফেলেছেন ফিল্ডাররা। দিনের শুরুতেই ট্রাভিস হেডের ক্যাচ ফেলেন জেমি স্মিথ। বোলার জেফরা আর্চার। তবে ৩৩ রানের বেশি করতে পারেননি মারকুটে এই ব্যাটার। এরপর দুইবার জীবন পেয়েছেন অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত শূন্য রানে বেন ডাকেট গালিতে ও ২৫ রানে সিøপে তার ক্যাচ ফেলেন জো রুট। ক্যারি দিনশেষে ৪৬ রানে অপরাজিত। বেন ডাকেট ক্যাচ ফেলেন জস ইংলিশের। দিনের শেষে মাইকেল নেসেরের ক্যাচ ফেলেন ব্রাইডন কার্স। কার্স ৩, বেন স্টোক দু’টি ও জেফরা আরচার নেন একটি উইকেট। এর আগে প্রথম দিনের ৩২৫ রানের সাথে মাত্র ৯ রান যোগ করতেই দশম উইকেটটি হারায় ইংল্যান্ড। আরচারের উইকেটটি তুলে নেন বেন্ডন ডোগেট। এতে ৩৩৪ রানে প্রথম ইনিংস থামে ইংল্যান্ডের।