আবুল হাশেম আহ্বায়ক

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Printed Edition

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেমকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো: মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সি, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

এ দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এক শুভেচ্ছা বার্তায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আহ্বায়ক আবুল হাশেমের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি এবং এর আওতাধীন সাতটি উপজেলা ও দু’টি পৌর ইউনিট আরও সুসংগঠিত হবে।

দলীয় সূত্র জানায়, নবনিযুক্ত আহ্বায়ক আবুল হাশেম এর আগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চারবার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি।