পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে “Spectre of the 'Other' : Gothic Tradition in American LiteratureSpectre of the 'Other' : Gothic Tradition in American Literature” শিরোনামে একটি একাডেমিক সেমিনার শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগীয় সভাপতি এ এস এম ইফতেখারুল আজমের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জেরীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। এ ছাড়াও আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর বিন সরওয়ার। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইংরেজি বিভাগের সকল শিক্ষক, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।



