দ্য হিন্দু
তিন বছর আগের নজিরবিহীন ও ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে রূপকথার মতো ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ধসে পড়ার মুখ থেকে দ্বীপরাষ্ট্রটির এই নাটকীয় উত্তরণের স্বীকৃতিস্বরূপ দেশটিকে ‘নিম্ন মধ্যম আয়ের দেশ’ থেকে ‘উচ্চ মধ্যম আয়ের দেশে’ উন্নীত করেছে বিশ্বব্যাংক।
গত বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক বৈশ্বিক শ্রেণিবিন্যাসে শ্রীলঙ্কাকে এই মর্যাদা দেয়া হয়। মূলত ২০২৫ সালে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় এই পুনঃশ্রেণিবিন্যাস করা হয়েছে। দেশটির শিল্প খাতের শক্তিশালী পুনরুদ্ধার, পর্যটন শিল্পের পুনরুজ্জীবন এবং আর্থিক সেবা খাতের অভাবনীয় সম্প্রসারণ এই অর্থনৈতিক অগ্রগতিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।



