ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায় সম্মেলন-২০২৬ গত ২৪ জানুয়ারি রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম ওই সম্মেলনে কোম্পানির বার্ষিক ব্যবসা আহরণের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন। বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৫ সালে কোম্পানির বার্ষিক লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ অর্জিত হয়েছে, যা আগের বছরের থেকে ৫ শতাংশ অগ্রগতির ধারা প্রদর্শন করছে।
কোম্পানির ভাইস চেয়ারম্যান রিজওয়ান রহমান অসম প্রতিযোগিতা পরিহারের লক্ষ্যে শূন্য (০%) কমিশনে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার নিয়ম চালু করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।



