সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
ফেনীর সোনাগাজীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদাউস মিতা। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চর সাহা ভিখারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাহ উদ্দিন। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়াও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ পর্যায় নির্বাচিত হয়েছেন এনায়েতুল্লাহ মহিলা কলেজ এবং মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন তাকিয়া বাজার ওসমানিয়া আলিম মাদরাসা।



