কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা মুফতি আবুল বাশার রেজওয়ান।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় লিখিত আয়কর বিবরণী যথাযথ দাখিল না করায় প্রাথমিক বাছাইয়ে প্রার্থিতা বাতিল করে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার তথ্যটি নিশ্চিত করে আবুল বাশার রেজওয়ান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার দলের সিদ্ধান্ত এই আসনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করব।’
প্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনবিষয়ক সম্পাদক বরকত উল্লাহ লতিফ ও দফতর সম্পাদক শওকত আলী হাওলাদার। একই দিনে দলের মোট চার প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।


