বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টির সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে : ইউজিসি সদস্য ড. আইয়ুব

Printed Edition
বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টির সংস্কৃতিকে  প্রাধান্য দিতে হবে : ইউজিসি সদস্য ড. আইয়ুব
বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টির সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে : ইউজিসি সদস্য ড. আইয়ুব

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি করার সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, অগ্রগতির ভিত্তি হচ্ছে গবেষণা। ভালো গবেষণা ও আবিষ্কার ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। সরকারও মনে করে যে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে গবেষণা প্রয়োজন। তাই সরকার গবেষণা, আবিষ্কার ও উচ্চশিক্ষার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়েছে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের (সিআরপি) উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম কথাগুলো বলেন। আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রালাইজড সাপোর্ট টু দ্যা নেটওয়ার্ক অব ইরাসমাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস এর এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক ড. মো: আশিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, গবেষণা নতুন জ্ঞান সৃষ্টি করে, শিক্ষার মান উন্নত করে, বাস্তব সমস্যার সমাধান দেয় এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি করে, বিশ্ব র‌্যাংকিংয়ে অগ্রগতি অর্জনে সহায়তা করে এবং বৈশ্বিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করে। বিজ্ঞপ্তি।