গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপকমিটির উদ্যোগে বছরব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার চতুর্থ ও সমাপনী পর্ব আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ১০টা থেকে আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যা সবার জন্য উন্মুক্ত। তবে অংশগ্রহণকারীদের আজান শুদ্ধ ও শ্রুতি মধুর হতে হবে। একই দিন বাদ আছর বছরব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠানমালার সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম।
এই প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ছয়জনকে নগদ অর্থ, সার্টিফিকেট ও বই প্রদান করা হবে। পুরস্কারের অর্থসমূহ প্রথম পুরস্কার ২০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। বিশেষ পুরস্কার তিনজন দুই হাজার টাকা করে।
অংশগ্রহণে আগ্রহীরা তাদের নাম, বাবার নাম, প্রতিষ্ঠান, বয়স ও মোবাইল নম্বর মসজিদ সোসাইটির অফিসে স্থাপিত নির্দিষ্ট বাক্সে জমা দিতে পারবেন। এছাড়াও ইমেইল মপসরংফন@মসধরষ.পড়স অথবা মোবাইল নম্বর +৮৮০১৫৩৭০৪৮৩৭৯ এ তথ্য পাঠানো যাবে। জমাদানের শেষ তারিখ আগামীকাল ১৯ ডিসেম্বর। বিজ্ঞপ্তি।



