প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম অ্যাকাডেমিয়ার আওতায় আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- প্রোক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম; উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হক; কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম আসাদুজ্জামান সরকার এবং টিম উৎসবের সভাপতি অধ্যাপক ড. শোনিয়া শেহেলী। সেশনটি পরিচালনা করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। এ সময় তিনি ব্যাংকের তরুণ্যনির্ভর কর্মকাণ্ড ও প্রাইম অ্যাকাডেমিয়ার অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। আরো উপস্থিত ছিলেন হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার
Printed Edition



