ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের উদ্যোগে ‘কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ গতকাল ২৭ জুলাই ২০২৬ সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক জবা রানী বিশ্বাস শুভেচ্ছা বক্তব্য এবং ট্রাস্ট ফান্ড বৃত্তি কমিটির আহ্বায়ক ড. সাদিয়া আফরিন ছন্দা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হলের বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিবিম্ব’র মোড়ক উন্মোচন করা হয়। সহকারী আবাসিক শিক্ষক নুশরাত আরা অনুষ্ঠান সঞ্চালন করেন।
স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমি বিশ্বাস এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আফসানা আঞ্জুম আঁখি স্বর্ণপদক লাভ করেন।
৩০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি, ৪০ জন সাধারণ বৃত্তি ও ছয়জন কো-কারিকুলার বৃত্তি পান। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, লোক সঙ্গীত, আধুনিক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত ও নৃত্য (সাধারণ, লোক ও উচ্চাঙ্গ) ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।



