উচ্ছ্বসিত শ্রেয়সী

Printed Edition
উচ্ছ্বসিত শ্রেয়সী
উচ্ছ্বসিত শ্রেয়সী

বিনোদন প্রতিবেদক

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’, ‘কুইন প্যালেস’, ‘লাভ রোড’, ‘হিটহট নিউজ টোয়েন্টিফোর ডটতম’সহ ‘বিয়ে করে প্যারায় আছি’, ‘মায়া তুমি কট’, ‘কিপ্টার হানিমুন’, ‘টিম আফ্রিকা’, ‘গ্রামের বাড়িতে ঈদ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মেকআপ’, ‘প্রেম রোগের মহাঔষধ’, ‘বয়স আমার কুঁড়ি’, ‘মনের মতো বউ’, ‘হীরার আংটি’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী শ্রেয়সী। একজন অভিনেত্রী ও মডেল হিসেবে তিনি দু’দিন আগে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। যে কারণে তিনি বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত। শ্রেয়সী আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে যেতে চান।