শোক সংবাদ

আবু হানিফা বেপারী

Printed Edition

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন সাবেক ছাত্রদলের সহসভাপতি খোকন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা রুকন মিয়ার বাবা, স্থানীয় বিএনপি নেতা আবু হানিফা বেপারী (৮০) গত সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বাদ আসর চর শাঁখচূড়া গ্রামে লাজিম সরকার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।