কল্যাণ তহবিলে বাজেট বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

Printed Edition
ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন	 : নয়া দিগন্ত
ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন : নয়া দিগন্ত

ঝিনাইদহ প্রতিনিধি

বিচার বিভাগ ও আইনজীবীদের কল্যাণ তহবিলে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। গত মঙ্গলবার সকালে ঝিনাইদহ আদালত চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে সমিতির নেতৃবৃন্দ ও আইনজীবীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম এবং সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একজন আইনজীবী মৃত্যুবরণ করলে বার কাউন্সিল থেকে ১০ লাখ টাকা সহায়তা দেয়া হলেও দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়নি।

তারা ৪০ বছর আইনসেবা প্রদানকারী আইনজীবীদের জন্য জীবদ্দশায় এক কোটি টাকার কল্যাণ তহবিল প্রদানের দাবি জানান।