দেশের বাজারে শাওমির নতুন তিন স্মার্টফোন

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন তিনটি মডেলের স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি’, ‘রেডমি নোট ১৭ প্রো ফাইভজি’ ও ‘রেডমি নোট ১৭ ফোরজি’ মডেলের ফোনগুলোতে প্রথমবারের মতো ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১ বছরের স্ক্রিন প্রোটেকশন-সুবিধাও পাওয়া যাবে। ফোনগুলো বাড়তি খরচ ছাড়াই ১২ মাসের কিস্তিতে কেনা যাবে। শুধু তাই নয়, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি বিভিন্ন উপহারও মিলবে।

রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলের ফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা আছে। ফোনটির দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।

অপরদিকে রেডমি নোট ১৭ ফোরজি মডেলটিতে সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম যথাক্রমে ৩২ হাজার ৯৯৯ টাকা ও ৩৬ হাজার ৯৯৯ টাকা।