নাইজেরিয়ায় মসজিদে হামলা

৬০০ জনকে অপহৃতের দাবি

Printed Edition

রয়টার্স

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদে সশস্ত্র বাহিনীর আক্রমণের পর প্রায় ৬০০ জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। স্থানীয় অধিবাসীরা এ গণ-অপহরণের দাবি তুলেছেন। সম্প্রতি এ ঘটনার ওপর ভিত্তি করে একটি সশস্ত্র দলের তৈরি ভিডিও চিত্র প্রকাশ্যে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ঘন জঙ্গলঘেরা স্থানে বিপুলসংখ্যক মানুষ মাটিতে বসে আছেন। তাদের ঘিরে অস্ত্রধারীরা পাহারা দিচ্ছে। ধারণকৃত দৃশ্যটিতে ছোট শিশুদের কান্নার আওয়াজও শোনা গেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এ ভিডিওর শতভাগ সত্যতা নিশ্চিত করতে পারেনি। উত্থাপিত অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে নাইজেরিয়ার পুলিশ ও স্থানীয় রাজ্য সরকারের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।