দিনাজপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় মারা গেছেন।
বুধবার বিরল শ্মশানে তার শেষকৃত্য করা হয়। পারিবারিক সূত্র জানায়, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তিনি তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।



