আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামে আজিম গ্রুপের ওভেন ডিভিশনে সম্প্রতি একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব এ ট্যুরের আয়োজন করে। ট্যুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. নেজামুল হক, বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন, প্রক্টর প্রফেসর মোস্তফা মনির চৌধুরী, এমবিএ ও এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া, আবদুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন, মো: মাহমুদুল ইসলাম এবং ড. আবুল কালাম আজাদ। আজিম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অনুপ বরণ দাশ, মহাব্যবস্থাপক (উৎপাদন ও প্রকৌশল) ফজলুল করিম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) কামরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স, ওভেন বিভাগ) শহিদুল কবির এবং বিভাগীয় প্রধান (তথ্যপ্রযুক্তি) মতিউর রহমান। ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ফারহান আজিম। আজিম গ্রুপের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া। পরে শিক্ষার্থীরা আজিম গ্রুপের উৎপাদন, মানবসম্পদ, কমপ্লায়েন্স ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের ভিত্তিতে তারা প্রতিবেদন প্রস্তুত করবেন। এ উপলক্ষে সেরা প্রতিবেদনের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন প্রফেসর ড. নেজামুল হক। বিজ্ঞপ্তি।



