ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেণে ইইউর অন্তত ২০০ প্রতিনিধি

ইসিতে আপিলের সুযোগ শেষ হচ্ছে আজ, কাল থেকে শুনানি

Printed Edition
সিইসির সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস : নয়া দিগন্ত
সিইসির সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেয়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং বৈধ মনোনয়ন চ্যালেঞ্জ করে আপিল করার শেষ দিন আজ। আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনের পূর্ণ বেঞ্চে আপিলের শুনানি শুরু হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে গত পাঁচ দিনে বৈধতা ফিরে পেতে ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। কমিশন প্রতিদিন গড়ে ৭০টি করে আপিলের শুনানি করবে।

আপিল আবেদনের দৈনিক চিত্র অনুযায়ী- প্রথম দিন জমা পড়ে ৪২টি, দ্বিতীয় দিন ১২২টি, তৃতীয় দিন ১৩১টি এবং চতুর্থ দিন (বৃহস্পতিবার) সর্বোচ্চ ১৭৪টি আবেদন জমা হয়।

এবার মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক যাচাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে এক হাজার ৮৪২টি।

ইসি সূত্র আরো জানায়, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি চলবে। কমিশনের রায়ে যারা সন্তুষ্ট হতে পারবেন না, তারা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

নির্বাচনী পর্যবেণে ইইউর অন্তত ২০০ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।

ড. ইয়াবস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণেই ইইউ পর্যবেক দল বাংলাদেশে এসেছে। তাদের কার্যক্রম সম্পূর্ণ নিরপে ও স্বচ্ছ থাকবে। কোনো রাজনৈতিক দলের পে কাজ করা তাদের উদ্দেশ্য নয়। তিনি জানান, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক দল গত ডিসেম্বরের শেষ ভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। মূল নির্বাচনের সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ প্রায় ২০০ জনের একটি শক্তিশালী দল মাঠপর্যায়ে পর্যবেণ চালাবে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন দতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে তারা আশাবাদী।

ড. ইয়াবস আরো বলেন, ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এই নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। ভোটার নিবন্ধন, অবাধ ব্যালট, স্বচ্ছ গণনা ও পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা তাদের পর্যবেণের মূল ফোকাস হবে। শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত এলাকাতেও পর্যবেণ কার্যক্রম চলবে।

ইইউ মিশনের কর্মপরিকল্পনা জানাতে আগামী রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনলাইনে সাংবাদিক ও পর্যবেক কার্ড প্রদান করবে ইসি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলে সাংবাদিক ও পর্যবেকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনে আবেদন গ্রহণ করে ডিজিটাল পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো: রুহুল আমিন মল্লিক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, আগে সাংবাদিক ও পর্যবেকদের সশরীরে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হতো। এতে সময় ও ব্যয় দুটোই বেশি হতো। এবার সে জটিলতা কমাতে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন পদ্ধতিতে আবেদনকারীরা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজেদের সাংবাদিক কার্ড এবং পর্যবেকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।

আবেদনের সময় অফিস প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের েেত্র পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।