কৃষি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পুনঃঅর্থায়ন স্কিম সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

Printed Edition

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সিএমএসএমইর আওতায় পুনঃঅর্থায়ন সংক্রান্ত একটি চুক্তি গতকাল বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে ডকুমেন্ট বিনিময় করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আ: রহিম, এসএমই বিভাগের উপমহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।